Saturday, June 27, 2026

মুক্তি পেলেন ‘আরামবাগ টিভি’-র সম্পাদক সফিকুল ইসলাম

Date:

Share post:

প্রায় দু’মাস পর মুক্তি পেলেন ‘আরামবাগ টিভি’-র সম্পাদক সফিকুল ইসলাম৷ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন সফিকুল৷ জেল থেকে ছাড়া পেয়ে সফিকুল বলেন, “আমি আনন্দিত। তবে সেদিন আরও বেশি আনন্দ পাব, যেদিন মুক্তকণ্ঠে সত্য কথা সকলের সামনে বলতে পারবো।”
সপ্তাহখানেক আগে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু মুক্তি পাওয়ার আগেই ফের পুরনো একটি মামলায় গ্রেপ্তার করা হয় সফিকুল ইসলামকে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই ভোররাতে বাড়ির দরজা, ভেঙে গ্রেপ্তার করা হয়েছিল ‘আরামবাগ টিভি’র সম্পাদক সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন ও আরামবাগ টিভির সাংবাদিক সুরজ আলি খানকে। তাঁদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের নামে তোলাবাজির অভিযোগ ছিল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...