Saturday, April 4, 2026

কিম জং কোমায়? উত্তর কোরিয়ার দায়িত্বে কি এবার তাঁর বোন?

Date:

Share post:

অসুস্থতার খবর শোনা যাচ্ছিল গত কয়েক মাস ধরেই। এবার দক্ষিণ কোরিয়ার একাধিক সূত্রে খবর, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার প্রেসিডেন্ট কিম জং উন কোমায় চলে গিয়েছেন। তিনি বেঁচে থাকলেও গুরুতর অসুস্থ। তাই তাঁর জায়গায় তাঁর বোন কিম ইয়ো জং-এর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ মহলকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ দক্ষিণ কোরিয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিক চ্যাং সং মিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, উত্তর কোরিয়ার চলতি নিয়ম অনুযায়ী কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিমের বোনের দায়িত্ব নেওয়ার বিষয়টি থেকেই একাধিক জল্পনা তৈরি হচ্ছে।

চ্যাং সং মিনের কথা উদ্ধৃত করে দ্য কোরিয়া হেরাল্ড বলেছে, কিম এখন কোমায় রয়েছেন। তবে তিনি বেঁচে আছেন। তাই এখনও পর্যন্ত উত্তরাধিকার তুলে দেওয়ার পুরো প্রক্রিয়া হয়নি। শুধু পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। কারণ বেশিদিন ধরে শীর্ষস্থান খালি রাখা সম্ভব নয়। চ্যাং আরও জানিয়েছেন, চিনের এক গোপন অথচ নির্ভরযোগ্য সূত্রে তিনি খবর পেয়েছেন যে কিম কোমায় রয়েছেন। অন্যদিকে, সাউথ কোরিয়ান ডেইলি সূত্রে খবর, সিওলের গুপ্তচর এজেন্সি প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছে উত্তর কোরিয়ায় কিমের ঠিক করা একটি নিয়ম নিয়ে গোপন বৈঠক হয়েছে। কিম ঠিক করেছিলেন, তিনি না থাকলে তাঁর খুব ঘনিষ্ঠ কয়েকজনেরই অধিকার থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার। এই নিয়মে কোনও পরিবর্তন করা যায় কিনা তা নিয়েই বৈঠক হয়েছে বলে খবর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...