Monday, April 6, 2026

আজ CWC-র সভাতেই পদ ছাড়বেন সোনিয়া? এগিয়ে অশোক গেহলট

Date:

Share post:

সম্ভবত আজ, সোমবার’ই AICC-র চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিতে পারেন সোনিয়া গান্ধী৷ রাজনৈতিক মহলে এ ইস্যুতে শুরু হয়েছে জোর চর্চা। আজ কংগ্রেস দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের কমিটি CWC-র বৈঠক ডেকেছেন সোনিয়া। সেখানেই তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে পারেন বলেই AICC- সূত্রের খবর৷ এই বৈঠকেই ঠিক হবে কাকে দেওয়া হবে ‘প্রভিশনাল প্রেসিডেন্ট’ বা অস্থায়ী সভাপতির দায়িত্ব। ‘অস্থায়ী’ এই কারণেই, এখনই সভাপতি পদের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে ২০২২ সালে। দলের একাংশ জোরদারভাবে চাইছেন, রাহুল গান্ধী ফের দলের দায়িত্ব নিন৷ এই আবেদনও রাহুলের কাছে করা হয়েছে৷ তবে কোনওভাবেই রাজি হচ্ছেন না তিনি। রাজি নন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি এখনই উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিতে চান না।
বিশ্বস্ত সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে আজই জাতীয় কংগ্রেসের অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে৷ আর তাঁর জায়গায় রাজস্থানে মুখ্যমন্ত্রী করা হতে পারে সি পি যোশিকে। যোশি এখন রাজস্থান বিধানসভার স্পিকার।

সোনিয়া গান্ধীর শরীর ভালো নেই। তাই এখন দলের কর্মসূচি, সাংগঠনিক অবস্থা নিয়ে কংগ্রেসের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে৷ সোনিয়া গান্ধী ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, তিনি এখনই সরে যেতে চান। অন্য কেউ দলের দায়িত্ব নিন।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...