Wednesday, June 24, 2026

মহালয়ায় দুর্গার বেশে আসছেন মিমি! দেখুন মহামায়া রূপে কেমন লাগছে নায়িকাকে

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যে পুজোর বাদ্যি বাজতে চলেছে। আকার ছোট হোক কিংবা জৌলুস কমে যাক, বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ফোটেনি কাশফুল জমেনি পুজোর বাজার। শরতের মেঘ কিংবা বাতাসে এখনও লাগেনি পুজোর গন্ধ। কিন্তু মা আসছেন। মহামায়া রূপে আসছেন তিনি। দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন মহামায়া রূপে হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

একটি বিনোদন চ্যানেলে এ বছর মহালয়ার অনুষ্ঠানে দুর্গে দুর্গতিনাশিনীর ভূমিকার দুর্গা রূপে অবতীর্ণ হচ্ছেন মিমি। মা দুর্গা শুটিং চলছে পুরোদমে। দুর্গার বেশে মিমিকে চমৎকার মানিয়েছে। এর আগে মহালয়ার দিন বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলে মহিষাসুরমর্দিনী-তে টলিউডের অন্য নায়িকাদের দুর্গার রূপ দেখা গেলেও এই প্রথম সেই ভূমিকায় দেখা যাবে মিমিকে। এর আগে অনেক নায়িকারাই মহালয়া করেছেন, তুলনা করার একটা জায়গা রয়েই যায়। এই প্রসঙ্গে মিমি বললেন, ”এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। কিন্তু চিন্তা ছিল। এতদিন আমার আগে যাঁরা করেছেন, সকলেই ভীষণ ভাল। আমিও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এই প্রথমবার মা দুর্গার বেশে নিজেকে দেখলাম। মহালয়া করতে খুব ভাল লেগেছে।”

তিনি আরও জানিয়েছেন, এবার মহালয়ার অনুষ্ঠানে
নাচ ও যুদ্ধের বেশকিছু অভিনব সিকোয়েন্স রয়েছে। তার জন্য প্রচুর প্র্যাকটিস করেছেন মিমি। মিমি বললেন, “অনেক নতুন চমক রয়েছে এই মহালয়ার অনুষ্ঠানে। একদিনে দু’বার করে পোশাক বদল করতে হতো। তার মধ্যে কঠিন ফাইট সিকোয়েন্স, ভারী গয়না, সঙ্গে নাচতেও হয়েছে। সব মিলিয়ে বেগ পেতে হয়েছে।”

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...