Tuesday, March 17, 2026

ফেসবুক জানালো, রাজনৈতিক বিজ্ঞাপনে সর্বোচ্চ টাকা দিয়েছে বিজেপি-ই

Date:

Share post:

ফেসবুক ইন্ডিয়ায় যে ১০ জন সর্বোচ্চ বিজ্ঞাপন দিয়েছেন, তাঁদের ৪ জনের সঙ্গে বিজেপির ঘণিষ্ঠ যোগাযোগ রয়েছে। এর মধ্যে ৩ জন নিজেদের ঠিকানার জায়গায় দিল্লির বিজেপির কেন্দ্রীয় অফিসের ঠিকানাই উল্লেখ করেছে৷ ফেসবুক কর্তৃপক্ষ
এই তথ্য সামনে আনার পরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফেসবুক ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপির ঘনিষ্ঠতার নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগও। তার মাঝেই উঠে আসা এই তথ্যে বিপাকে বিজেপি৷

ফেসবুক ইন্ডিয়ার স্পেন্ডিং ট্র্যাকার বা Spending tracker বলছে, গত ১৮ মাসে সামাজিক ঘটনাবলী, নির্বাচন ও রাজনীতি ইত্যাদি বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে শাসকদল বিজেপি।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এবছরের ২৪ আগস্ট পর্যন্ত তারা মোট ৪ কোটি ৬১ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। এছাড়া দুটি কমিউনিটি পেজ ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’ এবং ‘ভারত কে মন কি বাত’ -এর জন্য খরচ হয়েছে যথাক্রমে ১ কোটি ৩৯ লক্ষ ও ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়া, ‘নেশন উইথ নমো’ নামের ওয়েবসাইট ও পেজের জন্য দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লক্ষ টাকা । এই ৩টির ঠিকানাই দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসের৷
পাশাপাশি বিজেপি নেতা আরকে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লক্ষ টাকা। গত ১৮ মাসে ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের তালিকায় থাকা প্রথম ১০ জন মোট ১৫ কোটি ৮১ লক্ষ খরচ করেছেন। এর মধ্যে বিজেপির তরফেই
দেওয়া হয়েছে ৬৪ শতাংশ বা ১০ কোটি ১৭ লক্ষ টাকা ।

অন্যদিকে কংগ্রেসের তরফে এই একই সময়ের মধ্যে ফেসবুকে খরচ করা হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ও আম আদমি পার্টি খরচ করেছে ৬৯ লক্ষ টাকা।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...