Friday, April 3, 2026

উপত্যকায় সেনা এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি, একজনের আত্মসমর্পণ  

Date:

Share post:

ফের কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই। ঘটনায় বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। শোপিয়ানে কিলুরা গ্রামে সংঘর্ষে ৪ জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও কেন্দ্রী বাহিনী৷ এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলেও দাবি কাশ্মীর পুলিশের। জঙ্গি আত্মসমর্পণের ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন বলা চলে। অন্যদিকে, পুলওয়ামাতেও জঙ্গিদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে৷

 

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে নিসার আহমেদ ভাট নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। গত বৃহস্পতিবার তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ এরপরই শুক্রবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷ মৃত জঙ্গিদের মধ্যে দু’জন পঞ্চায়েত সদস্য হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...