Monday, April 6, 2026

করোনা থেকে সুস্থ হয়েই বাবার শেষকৃত্য সারলেন পরিচালক রাজ চক্রবর্তী

Date:

Share post:

ধর্মীয় নিয়ম-রীতি মেনে প্রয়াত বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর ঘাটকাজ সারলেন পরিচালক রাজ চক্রবর্তী। আজ, শনিবার টুইট করে টলিউডের এই জনপ্রিয় অভিনেতা জানান, “সমস্ত গাইডলাইন মেনে গতকাল রাত সোয়া ১১টা নাগাদ ঘাটকাজ সেরে এলাম। সকলকে আলাদা আলাদা করে জানানোর পরিস্থিতি নেই। তাই এখানেই জানালাম। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই কঠিন সময়ে সেটিই আমাদের শক্তি দিচ্ছে।”

উল্লেখ্য, গত ১৭ আগস্ট পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সূত্রে তাঁর বাবার ও তাঁর করোনা পরীক্ষা হয়। তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ এলেও পরিচালকের রিপোর্ট পজিটিভ আসে। সন্তানসম্ভবা স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী-সহ পরিবারের সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু স্বস্তির খবরের মাঝেই রাজের বাবার প্রয়াণ ঘটে।

অনেকের মনেই প্রশ্ন ছিল, রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত। তাহলে প্রয়াত বাবার শেষকৃত্য করবেন কীভাবে? কিন্তু কাকতালীয় হলেও সত্যি, তাঁর বাবার প্রয়াণের দিনই রাজ চক্রবর্তীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

আরও পড়ুন- UNLOCK-4 গাইডলাইনের পর প্রশ্ন, সেপ্টেম্বরে রাজ্যে লকডাউন হবে?

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...