Friday, March 13, 2026

UNLOCK-4 গাইডলাইনের পর প্রশ্ন, সেপ্টেম্বরে রাজ্যে লকডাউন হবে?

Date:

Share post:

কেন্দ্র আনলক ৪- এর নতুন গাইডলাইন ঘোষণা করেছে শনিবার৷ একইসঙ্গে জানিয়েছে,
কেন্দ্রের সঙ্গে আলোচনা ছাড়া কোনও রাজ্য আলাদাভাবে কনটেনমেন্ট জোন ছাড়া লকডাউন ঘোষণা করতেই পারবে না।

এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর থাকবে পূর্ণ লকডাউন-এর ভবিষ্যৎ কী ? রাজ্য কি সেক্ষেত্রে ওই ৩ দিনের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নেবে ?

শনিবার কেন্দ্র জানিয়েছে, কোনও রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল কনটেনমেন্ট জোনের বাইরে স্থানীয়ভাবে লকডাউন করার সিদ্ধান্ত নিতে পারবে না। রাজ্যের কোনও জেলা, শহর বা গ্রাম প্রশাসনও নিজেদের ইচ্ছায় কনটেনমেন্ট এলাকার বাইরে লকডাউন জারি করতে পারবে না। পরিস্থিতি বিচার করে যদি স্থানীয়ভাবে লকডাউন করতেই হয়, তাহলে কেন্দ্রকে আগে জানাতে হবে। কেন্দ্রের অনুমতি মিললে স্থানীয়ভাবে
লকডাউন ঘোষণা করা যেতে পারে৷

সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে এক বা দু’দিন করে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলো রাজ্য প্রশাসন। আগস্ট মাসে সপ্তাহে সর্বোচ্চ দু’দিন করে পূর্ণ লকডাউনও হয়েছে। আগামী ৩১ আগস্টও পূর্ণ লকডাউন থাকবে। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিন আগে জানান, রাজ্যে ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন থাকবে। আর ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর হবে পূর্ণ লকডাউন। কেন্দ্রের আনলক ৪-এর গাইডলাইন প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেলো৷

আরও পড়ুন- ২২ টাকার বেশি দামে আলু বিক্রি নয়, হিমঘর মালিকদের নির্দেশ

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...