Tuesday, June 23, 2026

বন্যায় বিপর্যস্ত ওড়িশা: মৃতের সংখ্যা বেড়ে ১৭, ক্ষতিগ্রস্ত ১০ হাজার বাড়ি

Date:

Share post:

বন্যায় বিপর্যস্ত ওড়িশা। মৃত্যু হয়েছে ১৭ জনের। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। ভেঙ্গে গিয়েছে ১০ হাজারের ওপর ঘরবাড়ি । বহু চাষের জমি জলের তলায় ।

 

ইতিমধ্যেই , সম্বলপুর জেলায় নিম্ন এলাকা থেকে ২ হাজার জলবন্দি বাসিন্দাকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। হিরাকুঁঁদ বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে সম্বলপুর জেলার বেশিরভাগ অঞ্চলে নতুন করে জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি করেছে।

ওড়িশা প্রশাসন জানিয়েছে, বন্যার ফলে রাজ্যের ২০ জেলার ৩২৫৬ টি গ্রামের ১৪,৩২,৭০১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যেই হিরাকুদ ড্যাম থেকে মহানদীতে জল ছাড়া হয়েছে। জলাধারের ৪৬টি গেট খুলে দেওয়া হয়েছে। আর তাতে বৌধ জেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

যে ২০টি জেলা বন্যা কবলিত সেগুলি হল- আঙ্গুল, বালাসোর, বারগড়, ভদ্রক, বৌধ, কটক, ধেনকানাল, জগৎসিংহপুর, জাজপুর, ঝাড়শুগুডা, কেন্দ্রাপাড়া, কেওনঝাড়, খরধা, ময়ূরভঞ্জ, নয়াগড়, নুয়াপাড়া, পুরী, সম্বলপুর, সুবর্ণপুর ও সুন্দরগড়। মহানদী সংলগ্ন জেলাগুলি থেকে অন্তত ৫০০ লোককে সরিয়ে নিরাপদ ভাবে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...