Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি টেলিকম সংস্থাগুলির, বকেয়া মেটাতে ১০ বছর সময় বরাদ্দ

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল টেলিকম সংস্থাগুলি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলির বকেয়া অর্থাৎ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এডিআর মেটানোর জন্য ১০ বছর সময়সীমা বরাদ্দ করল। বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। ১০ বছরের এই সময়সীমা শুরু হবে ২০২১ সালের ১ এপ্রিল থেকে। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, মোট বকেয়ার ১০ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী বছর ৩১ মার্চের মধ্যে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সবচেয়ে বেশি উপকৃত হবে ভোডাফোন- আইডিয়া এবং ভারতী- এয়ারটেল। দুই সংস্থার বকেয়ার পরিমাণ যথাক্রমে ৫০ হাজার কোটি ও ২৬ হাজার কোটি টাকা। বকেয়া মেটানোর সময় বাড়ানো না হলে ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল দুই টেলিকম সংস্থাই। কেন্দ্রীয় সরকারও কর্মসংস্থান তথা টেলিকম পরিষেবা অব্যাহত রাখার স্বার্থে আদালতে সময় বাড়ানোর পক্ষে সওয়াল করে। শেষপর্যন্ত আদালত বকেয়া মেটাতে ১০ বছর সময় বরাদ্দ করল।

আরও পড়ুন : কর্মরত চিকিৎসকদের আসন সংরক্ষণ রাজ্যের এক্তিয়ারভুক্ত: সুপ্রিম কোর্ট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...