Tuesday, April 7, 2026

সাফল্যের পরও চাকরি অনিশ্চিত ! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হয়েছে । পরীক্ষার ফলও প্রকাশিত । কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, সম্মিলিত স্নাতক স্তরের (এসএসসি, সিজিএল) ২০১৭-এর সফল পরীক্ষার্থীরা এখনও নিয়োগপত্র হাতে পাননি।

এসএসসি তো তাও পরীক্ষা নিয়েছে, রেলের অবস্থা তো আরও খারাপ। গত বছর ফেব্রুয়ারিতে আরআরবি (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর ১৭ মাস কেটে গেলেও পরীক্ষা হয়নি। কবে হবে, জানেন না চাকরিপ্রার্থীরাও। এবার এই সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠাল গণসংগঠন জাতীয় বাংলা সম্মেলন। মঙ্গলবার চিঠিতে এই সমস্ত সমস্যাগুলি তুলে ধরেন জাতীয় বাংলা সম্মেলনের সদস্যরা।

এই সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন,” দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। মানুষ অর্থ সংকটে ভুগছেন। এইরকম অবস্থায় সাফল্যের পরও কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র পেতে বছরের পর বছর কেটে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হলেও হচ্ছে না পরীক্ষা। এই বিষয়গুলি অভিযোগ জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছে।”

জাতীয় বাংলা সম্মেলন এর পক্ষ থেকে কেন্দ্রীয় নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে আরও একটি দাবি তোলা হয়। বাংলার সংস্কৃতি ,ঐতিহ্য, অধিকার রক্ষায় লড়াই করা এই সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা এবং সাঁওতালি ভাষাকেও বেছে নেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলি যেন সংসদ অধিবেশনে উঠে আসে তাই বিভিন্ন দলের সাংসদদের চিঠি দিয়েছে সংগঠনটি। এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...