Saturday, April 4, 2026

করোনা আতঙ্কে দরজায় আসে না খদ্দের, অসহায় যৌনকর্মীদের কাজ দিচ্ছে রাজ্য সরকার

Date:

Share post:

সন্ধে নামলেই তাঁদের রমরমা বাজার। রাতের অন্ধকারে দরজায় ঘন ঘন কড়া নাড়াতো খদ্দের। কিন্তু অদৃশ্য ভাইরাস তাঁদেরও ভাতে মারছে। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে লকডাউন, সবমিলিয়ে আর দরজার সামনে আসে না কেউ। হাতে গুঁজে দেয় না টাকার বান্ডিল। গ্রাহক নেই, কর্মহীন জীবন বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাঁদের ভবিষ্যৎকে। থমকে গিয়েছে জীবন।

তাঁদের অন্ধকার জীবনেই এবার আলোর দিশা দেখাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ও করোনা আবহে চরম দুর্দশায় পড়া অসহায় যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন।

নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত দফতরের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্পে কাজে লাগানো হবে রাজ্যের কয়েক লক্ষ যৌনকর্মীকে। রাজ্য পঞ্চায়েত দফতরের এক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ লক্ষ মহিলা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। করোনা ও লকডাউনের পর থেকে তাঁদের কোনও উপার্জন নেই। তাঁদেরকে কাজ দিতে এবার এগিয়ে এসেছে রাজ্য স্বনির্ভর গোষ্ঠী। যৌনকর্মীদের আচার, জ্যাম, জেলি, পাপড় ইত্যাদি তৈরির কাজে লাগানো হবে। তাঁদের তৈরি জিনিসগুলি সরকার সরাসরি কিনে নেবে। আর তা বিভিন্ন সরকারি স্টোর থেকে বিক্রি করা হবে।

জানা গিয়েছে, আপাতত কোন্নগর, শাসন, কালনা ও হিঙ্গলগঞ্জ থেকে এই কাজ শুরু হবে। তারপর ধীরেধীরে বিভিন্ন রেড লাইট এরিয়ায় ছড়িয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন : ক্যান্টিন সফল, এবার ‘ফুয়াদ- মডেল’-এ সস্তার চিকিৎসা কেন্দ্র আলিমুদ্দিনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...