Sunday, June 7, 2026

“ময়ূর-ভিডিও পোস্ট না করে বেকারদের কথা ভাবুন”, মোদিকে বিঁধলেন নুসরত

Date:

Share post:

দেশের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে এবার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

এক টুইটে এই সাংসদ-অভিনেত্রী শনিবার লিখেছেন, “ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট না করে বেকারদের জন্য কর্মসংস্থানের দিকে নজর দিন”৷

দিন কয়েক আগে নিজেই ময়ূরের সঙ্গে নানা ছবি পোস্ট করেছিলেন মোদি। নৃত্যরত ময়ূরের পাশে, ঘরে এবং বাইরে ময়ূরকে খাওয়াতেও দেখা গিয়েছে। এসব ছবি পোস্ট হওয়ামাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেই পোস্টটি উল্লেখ করেই দেশে বেকারত্বের হার নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন নুসরত।
তিনি লিখেছেন, “মোদিজি যখন ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট করতে ব্যস্ত, তখন এদিকে দেশে বেকারত্বের হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাষণ দেওয়ার পাশাপাশি দেশের ২ কোটি বেকারদের জন্য কর্মসংস্থান করাও উচিত ওনার!” সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারি পরিস্থিতিতে দেশে লাগামছাড়াভাবে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের সংখ্যা। তরুণপ্রজন্মের প্রায় ৪১ লক্ষ জন কাজ হারিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই দেশের তরুণ সম্প্রদায় হতাশায় ডুবেছেন, অবসাদগ্রস্ত হচ্ছেন। বেকারত্ব সামলাতে ব্যর্থ প্রধানমন্ত্রীকে তাই কটাক্ষ করেছেন নুসরত৷

আরও পড়ুন- কৃতি চিকিৎসকের হাত ধরে যাত্রা শুরু ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...