Friday, April 3, 2026

পশ্চিমবাংলায় তালিবানদের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি ! বলেন কী দিলীপ!

Date:

Share post:

চায় পে চর্চায় এবার নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি। বললেন, পশ্চিমবাংলায় তালিবানদের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দুর্ভাগ্য মহিলারা এ রাজ্যে সুরক্ষিত নন। রোজ কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। বিজেপি মহিলা কর্মীকে সরাসরি গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে। ভয় দেখিয়ে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ৩৪ বছরের বাম শাসনের হিসাব নিয়ে আসুন। দেখবেন মা-মাটি-মানুষের সরকার সেই জায়গায় স্বর্ণযুগ। নিজেদের উত্তরপ্রদেশ থেকে গুজরাতের দিকে তাকিয়ে দেখুন।

সোনারপুরে চায় পে চর্চায় দিলীপের হঠাৎ সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে দাঁড়িয়ে হাততালির মাঝে তাঁর কটাক্ষ রাজ্যের নেতাদের একজন সিবিআই আর ইডির ভয়। কখন চিঠি আসে। দিলীপের দাবি, রেশন দুর্নীতি আর আম্ফানের দুর্নীতি সব সামনে চলে এসেছে। একুশের ভোটে বুঝিয়ে দেবে জনগণ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...