Friday, April 3, 2026

রাজ-পরিবারে নতুন অতিথি, ছেলের মা হলেন শুভশ্রী, নাম রাখলেন যুবান

Date:

Share post:

রাজ-পরিবারে নতুন অতিথি৷ মা হলেন শুভশ্রী। শনিবার রাজ-শুভশ্রীর পরিবারে খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী৷ ছেলের নাম রেখেছেন যুবান চক্রবর্তী।

শনিবার বেলা ১. ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। ছেলের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত,গত মাসেই হঠাৎ করে করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তারই মাঝেই মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তীর৷

আরও পড়ুন-ফের সক্রিয় নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...