Tuesday, March 31, 2026

মার্চের মধ্যেই শেষ হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ : রেলমন্ত্রী

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বাংলাদেশ অংশে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, ইতিমধ্যেই ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিঙ্ক প্রকল্প কাজ পরিদর্শনে আখাউড়ায় আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী আরও বলেন, ভারতের অর্থে আখাউড়া-আগরতলা রেলপথ হচ্ছে। এটার জন্য বাংলাদেশের কোনও টাকা লাগছে না। এর সাথে স্টেশন ভবন এবং কাস্টমস্ ভবনসহ অন্যান্য যেসব পরিকাঠামোর প্রয়োজন, সেসব তৈরি করা হচ্ছে।

মন্ত্রীর সঙ্গে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিঙ্ক (বাংলাদেশ অংশ) প্রকল্পের পরিচালক মোহম্মদ সুবক্ত গিন, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বক্সি, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ শামছুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী তাদেরকে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

২৪০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫০১ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিঙ্ক (বাংলাদেশ অংশ)। সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চলতি বছরের ২৯ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্ষা ও করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেজন্য প্রথম দফায় চলতি বছরের ১৩ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। করোনাভাইরাস পরিস্থিতি ও কাজের অগ্রগতি বিবেচনায় দ্বিতীয় দফায় আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...