Saturday, April 4, 2026

ফের সিলেবাস কমলো আইসিএসই, আইএসসি-র

Date:

Share post:

অতিমারি পরিস্থিতির জেরে ফের কমলো সিলেবাস। আইসিএসই ও আইএসি-র‌ ছাত্র-ছাত্রীদের জন্য কমছে সিলেবাস। এই নিয়ে দ্বিতীয়বার সিলেবাস কমালো কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। কিছু কিছু বিষয়ের সিলেবাস কমেছে আবার কিছু কিছু বিষয়ের সিলেবাস কমেনি।

২০২১-এর আইসিএসই-র সিলেবাস কমলো ইংরেজি, দ্বিতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস ও ইকনমিক অ্যাপ্লিকেশনস-সহ ১৩ টি বিষয়ে। ২০২১-এর আইএসসি-র সিলেবাস কমলো ইংরেজি, ইতিহাস, সমাজবিদ্যা, মনস্তত্ত্ব, পদার্থবিদ্যা, গণিত, হিসাবশাস্ত্র, রসায়ন, জীববিদ্যা ও বায়োটেকনোলজি সহ ১০টি বিষয়ে।

পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা সচিব জেরি অ্যারাথন জানিয়েছেন, “বিভিন্ন শ্রেণির সিলেবাসের মধ্যে ধারাবাহিকতা থাকবে। যে অধ্যায়গুলিকে রাখা হয়েছে, সেগুলির সঙ্গে পরের শ্রেণির সিলেবাসে যোগ রয়েছে।”

প্রসঙ্গত, গত ৩ জুলাই প্রথমবার সিলেবাস কমেছিল সিআইএসসিই।

আরও পড়ুন-গুগল প্লে স্টোর থেকে অদৃশ্য Paytm পেমেন্ট অ্যাপ, টাকা সুরক্ষিত, দাবি সংস্থার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...