Saturday, June 20, 2026

কৃষি বিল ফিরিয়ে নেওয়ার দাবিতে অধিবেশন বয়কট বিরোধীদের

Date:

Share post:

কৃষি বিলের প্রতিবাদে বর্ষাকালীন অধিবেশন বয়কট করল বিরোধী দলগুলি। মঙ্গলবার সংসদে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ তিন দফা দাবি পেশ করে জানান, যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ বয়কট অব্যাহত থাকছে তাঁদের।

ফলে আজ থেকে যতদিন সংসদ চলবে, ততদিন বিরোধী শূন্য রাজ্যসভায় কাজ চলবে বলেই মনে করা হচ্ছে। কৃষি বিল নিয়ে বিরোধীরা এই মুহূর্তে একাট্টা। সরকারের তরফে হাজার চেষ্টা করেও এই ঐক্যে ভাঙন ধরানো যায়নি।

এই আন্দোলন যে সংসদ থেকে রাস্তায় নামছে, তা বুঝতে পেরেছে বিজেপি। তাই এবার কৃষি বিল নিয়ে সরাসরি কৃষকদের বোঝাতে রাজ্যে রাজ্যে কর্মসূচির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে এই আন্দোলন যে নতুন মাত্রা পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...