Saturday, April 4, 2026

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মণীশ সিসোদিয়া 

Date:

Share post:

গত সপ্তাহেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। কিন্তু গুরুতর উপসর্গ না থাকায় হোম আইসোলেশনেই ছিলেন তিনি। বুধবার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা।

কোভিড পজিটিভ হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর নিজেই টুইট করে জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা। জানান তিনি সুস্থ রয়েছেন৷  কিন্তু এদিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
সিসোদিয়া কেজরিওয়াল সরকারের দ্বিতীয় মন্ত্রী, যিনি কোভিড আক্রান্ত হয়েছেন। এর আগে জুন মাসে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও কোভিডে আক্রান্ত হন। তবে তিনি সেরে উঠেছেন।

আরও পড়ুন- ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত কবি পার্থ সারথি বসুু

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...