Saturday, April 4, 2026

ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত কবি পার্থসারথি বসু

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি পার্থসারথি বসু। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তিনি ছিলেন জাতীয়তাবাদ দর্শনের অন্যতম পথিকৃৎ। বাংলা পক্ষ সংগঠনের জন্ম থেকেই সদস্য ছিলেন তিনি।

১৯৪৮ সালের ২০ ফেব্রুয়ারি মাসে ভাটপাড়ায় জন্ম হয় পার্থসারথি বসুর। সাতের দশকে নকশাল আন্দোলনে জড়িয়ে কলেজ শিক্ষায় তাঁর ছেদ পড়ে। পরে প্রাইভেটে স্নাতক ডিগ্রি লাভ করেন। জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত কখনই ছেদ পড়েনি তাঁর সাহিত্য সাধনায়। পেশায় ছিলেন ব্যাঙ্ক কর্মী। লেখক হিসেবে তিনি একটি কাব্য উপন্যাস, একটি গদ্য সংকলন সহ আরও এগারোটি কাব্যগ্রন্থের রচনা করেছেন। লিখেছেন বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও লিটল ম্যাগাজিনে।

ভাষা যোদ্ধা হিসেবেই পরিচিতি ছিল তাঁর। তপন করের সঙ্গে যৌথভাবে ‘শিল্পী’, আফসার আহমেদের সঙ্গে ‘জাগর’ নাটক সহ একাধিক নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। অখিল ভারতীয় সাহিত্য সম্মান, পূর্ণেন্দু পত্রী স্মৃতি পদক, সুকান্ত পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব বাঙালি সংঘ পার্থসারথি বসুকে ‘বিশ্ব বাঙালি ২০১৯’ পুরস্কারের প্রদান করে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলা পক্ষ। কবির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

আরও পড়ুন- শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের ১৬টি দেশে যেতে পারবেন ভারতীয়রা, লাগবে না ভিসা, জানাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...