Friday, April 3, 2026

কোভিড মোকাবিলায় দুর্যোগ ত্রাণ তহবিলের ৫০ শতাংশ খরচ করতে পারবে রাজ্য: প্রধানমন্ত্রী

Date:

Share post:

কোভিড 19 মোকাবিলায় এবার থেকে দুর্যোগ ত্রাণ তহবিলের ৫০ শতাংশ অর্থ ব্যবহার করতে পারবে রাজ্য। বুধবার ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে এই তহবিলের ৩৫ শতাংশের বেশি ব্যবহার করা যেত না। বর্তমান করোনা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত।

এদিনের বৈঠকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তর প্রদেশ, তামিলনাডু, দিল্লি, পঞ্জাব— এই ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশে ৭০০টিরও বেশি জেলার মধ্যে এই সাতটি রাজ্যের মোট ৬০টি জেলা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী। বৈঠকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৭ দিনের জন্য জেলা ও ব্লক স্তরের প্রাশসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ দেন তিনি। করোনা মোকাবিলায় যারা কিছুটা সফল হয়েছে, সেই সব রাজ্যের থেকে কিছু না কিছু শিখতে হবে বলে মন্তব্য করেন মোদি।
রাজ্যগুলিকে ‌করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোরো পরামর্শ দেন তিনি।

চিকিৎসা পরিষেবার উন্নতি এবং রোগী ও তাঁদের আত্মীয়দের স্পষ্ট বার্তা দেওয়ার কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ করোনা রোগীরই কোনও উপসর্গ দেখা দেয় না। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়াতে পারে। কিছু লোকজন সংক্রমণের সম্ভাবনাকেও তুচ্ছ বলে মনে করেন। এর জন্য সঠিক তথ্য দেওয়াটা জরুরি বলে মনে করেন নরেন্দ্র মোদি।
মাস্ক পরার বিষয়ে এদিন দেশবাসীর কাছে ফের আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ রুখতে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে মাস্ক পরার অভ্যাসটা আনা খুবই কঠিন। কিন্তু মাস্ক পরা অভ্যাস না করলে পরিস্থিতির বদল সহজে হবে না।

আরও পড়ুন- BREAKING: ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...