Monday, March 23, 2026

এবার থেকে সপ্তাহের সাতদিনই মিলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

Date:

Share post:

এবার থেকে রবিবারও চলবে মেট্রো। নিউ নর্মালে গত ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হলেও রবিবার বন্ধ থাকতো। কিন্তু পুজোর আগে সাধারণ মানুষের কথা ভেবে ৪ অক্টোবর থেকেই রবিবারেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। অর্থাৎ সপ্তাহের ৬দিন নয়, মেট্রো পাওয়া যাবে সাতদিনই। নোয়াপাড়া এবং কবি সুভাষ দুটি স্টেশন থেকে সকাল ১০ টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত সাড়ে সাতটায় ছাড়বে শেষ ট্রেন।

অতিমারি পরিস্থিতির মধ্যেও দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই কারণেই রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। কেনাকাটার জন্য বের হচ্ছে প্রত্যেকেই। তাই সাধারণ মানুষের কথা ভেবেই রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

সোমবার থেকে বেড়েছে মেট্রোর সংখ্যা। ১১০ টি ট্রেনের পরিবর্তে চলছে ১১৬ টি ট্রেন। ফলে সুবিধা হয়েছে সাধারণ মানুষের। বেড়েছে যাত্রীসংখ্যাও। মেট্রোর সংখ্যা বাড়ায় কিছুটা হলেও সুবিধা হয়েছে বলে মনে করছে যাত্রীদের একাংশ।

আরও পড়ুন-দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার, যা আপনাকে জানতেই হবে

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...