Wednesday, April 8, 2026

BJP vs BJP: বারুইপুরে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা সম্পাদক

Date:

Share post:

বারুইপুরে বিজেপির দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মহিলা মোর্চার কর্মিদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপির অন্য গোষ্ঠীর নেতা-নেত্রীরা। এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সন্ধের পর তাঁর বাড়ি থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত নেতাকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আর এই খবর পাওয়ার পরই স্বরূপ দত্তের অনুগামীরা রাস্তা অবরোধ করেন। স্লোগান দিতে থাকেন জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত ও তাঁর ঘনিষ্ঠ বর্তমান জেলা কার্যকর্তাদের বিরুদ্ধে। শোনা যায়, তাঁরা থানা ঘেরাও করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

উল্লেখ্য, গত রবিবার বিজেপির এক কর্মীসভাকে কেন্দ্র করে বারুইপুরে জেলা পার্টি অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা অমিতাভ চক্রবর্তী, নবনিযুক্ত বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই দুই গোষ্ঠীর কর্মীসমর্থকরা একে অপরের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়ে। যা ক্রমশ প্রবল আকার ধারণ করে। জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর মহিলারা বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে কাপড় টেনে খুলে দেওয়া-সহ শ্লীলতাহানির মত বিস্ফোরক অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বরূপ দত্তকে।

আরও পড়ুন- রাহুল সিনহাকে ঘিরে কর্মীরা বললেন, তৃণমূলের বি-টিম হয়ে যাচ্ছি!!

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...