Saturday, April 4, 2026

বিজেপির পরিকল্পিত গোলমাল, অনেক সংযত পুলিশ

Date:

Share post:

নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরিকল্পিত গোলমাল করছে বিজেপি।

কী ভেবেছিল তারা?
প্রশাসন তাদের নবান্ন দখল করতে দেবে?

এই ধরণের অভিযানে বক্তৃতার মূল কর্মসূচি থাকে। অভিযান কথাটা প্রতীকী।

এদিন দেখা গেল কোনো সভা নেই।
নেতারা কর্মীদের লেলিয়ে দিলেন পুলিশের দিকে।
ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে যাওয়ার জন্য।

বিজেপি কর্মীরা ব্যারিকেডে তাণ্ডব করল। ইঁট মারল। পাথর ছুঁড়ল। বোমার অভিযোগ আছে। এক কর্মী পড়ে যেতেই বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র। সিনিয়ার নেতারা নিজেরা নিরাপদে সরে গোলমালে প্ররোচনা দিয়ে এগিয়ে দিলেন কর্মীদের।

ফলে সাঁতরাগাছি, হেস্টিংস, হাওড়া ময়দান রণক্ষেত্র হয়।

তবে পুলিশ এখনও পর্যন্ত সংযত।
জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
পরে মৃদু লাঠিচার্জ।

কোনো অবস্থাতেই গুলি বা সেধরণের কড়া পদক্ষেপ তাঁরা নেননি।

এখন দুপুর দেড়টা।
গোলমাল চলছে।
হাওড়ার দিকের রাস্তা চওড়া নয়।
বিজেপির জমায়েত এমন কিছু বেশি না।
গলিতে ঢুকে আক্রমণ করছে তারা।
পুলিশ ড্রোন দিয়ে নজর রাখছে।

শুরুতে যে নেতাদের দেখা গেছিল, সেই বড় নামগুলি নিজেরা অনেক নিরাপদে। তাঁরা পুলিশকে আক্রমণ করাচ্ছেন অন্যদের দিয়ে।

এখনও মাঝেমধ্যেই সংঘাত চলছে।
পুলিশ সংযমের সঙ্গে মোকাবিলা চালাচ্ছে।

আরও পড়ুন-হাওড়া ময়দান, হেস্টিংস, সাঁতরাগাছি রণক্ষেত্র, মারমুখী বিজেপি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...