Sunday, June 28, 2026

৬ মাস খাওয়া বন্ধ রেখে ফের খাওয়ার পরামর্শ উদয়নের, অস্বস্তিতে তৃণমূল

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। কোচবিহারে তৃণমূলের সভায় ফের বেফাঁস মন্তব্য করলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। দিনহাটার নিমনগর হাই স্কুলের মাঠে এক কর্মীসভায় তার স্বীকারোক্তি, গত নির্বাচনে আমরা হেরে ছিলাম। কারণ, আমাদের কর্মী-সমর্থকরা বিরোধীদের খাবার কেড়ে নিয়েছিল । কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে তার বিপরীত চিত্র তুলে ধরতে হবে। দলের কর্মী ও প্রধান দের উদ্দেশ্যে তার ইঙ্গিতবাহী বার্তা, এতদিন অনেক খেয়েছেন ছ’মাস যদি না খান তাহলে কিছু পরিবর্তন হবে না। এখন সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু এখনও যদি খান তাহলে ভবিষ্যতে মানুষ আর খাওয়ার সুযোগ দেবে না।

তার এই বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল। উদয়ন গুহর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, শাসক দলের বিধায়কই স্বীকার করে নিচ্ছেন তাঁদের দল লুটে পুটে খেয়েছে। ফের ক্ষমতায় এলে আবার লুটে পুটে খাবে।

আরও পড়ুন: পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল যে মানুষের খাবার কেড়ে নিয়েছে সে কথা সবাই জানে। নতুন হল, উদয়ন সেটা খোলাখুলি স্বীকার করেছেন। শনিবার তৃণমূলের ওই কর্মিসভায় উদয়ন আরও বলেন, বিজেপি কর্মীরা যদি ভোট লুঠ করতে আসে তাহলে ঝাঁটা হাতে তাদের মোকাবিলা করতে হবে। কিন্তু তার সঙ্গেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের খাবার খেতে দিতে হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...