Monday, June 22, 2026

‘সরকারি অর্থে কোরান পড়ানো বন্ধ, বন্ধ হবে সব মাদ্রাসা’, বিস্ফোরক অসমের শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বিস্ফোরক বিশ্ব শর্মা !

সংবিধান এবং সম্প্রীতির মূলেই কুঠারাঘাত করলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷

বিশ্ব শর্মা রাখঢাক না করেই জানিয়েছেন, “অসমে সরকারি টাকায় কোরান পড়ানো এবার বন্ধ করা হচ্ছে ৷ সরকারি টাকায় কোরান পড়ানো সম্ভব নয়।” পাশাপাশি তিনি বলেছেন, “সরকার যদি পড়ানোর সিদ্ধান্ত বহাল রাখে, তাহলে একইসঙ্গে বাইবেল আর গীতা, এই দুই ধর্মগ্রন্থও সরকারি টাকায় পড়ানো হবে।”
এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে অসমের শিক্ষামন্ত্রী বলেছেন,”রাজ্য সরকার পরিচালনা করে এমন সমস্ত মাদ্রাসাকে নিয়মিত স্কুলে বদলে ফেলা হবে৷ মাদ্রাসা শিক্ষকদের রাজ্য অনুমোদিত স্কুলে বদলি করা হবে৷ ধাপে ধাপে রাজ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আগামী নভেম্বর মাসে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে”। বিশ্ব শর্মা বলেছেন, “এই প্রথা বন্ধ করে আমরা শিক্ষায় অভিন্নতা আনতে চাই৷
শিক্ষামন্ত্রী বলেছেন, “অনেক মুসলিম ছেলে ফেসবুকে হিন্দু নামের আইডি বানায় আর মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই চালাকি করে তাঁরা হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। বিয়ের পর জানা যায় যে, হিন্দু মেয়েটা না জেনে অনেক বড় ভুল করেছে”। তিনি বলেন, “এটা কোনও বিয়ে না, এটা সম্পূর্ণ জালিয়াতি। রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আমরা দেখার চেষ্টা করব, কোনও হিন্দু মেয়েকে যেন ওঁরা স্পর্শ না করতে পারে।” উনি এই নিয়ে কড়া আইন আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন-‘আমিও বিজেপিতে যোগ দেবো’, বিহারের নির্বাচনী জনসভায় বললেন কানহাইয়া!

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...