Thursday, April 2, 2026

করোনা আক্রান্ত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। সম্প্রতি, তিনি অসুস্থ ছিলেন। এবং আজ, বুধবার সেই আশঙ্কাকে সত্যি করে ৮০ বছর বয়সি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। সমাজবাদী পার্টির তরফে ট্যুইট করে প্রবীণ এই নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়। বলা হয়, “সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ। তিনি চিকিত্‍‌সকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে, তাঁর মধ্যে করোনার কোনও উপসর্গ নেই।” আরও জানা গিয়েছে, মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তারও কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রসঙ্গত, মূত্রনালীর সংক্রমণের কারণে গত অগস্টেই একবার মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। সে সময় যদিও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছিল। গত মাসে সংসদের বাদল অধিবেশনেও যোগ দেন সমাজবাদী পার্টির প্রবীণ এই নেতা। ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাদল অধিবেশন চলে। অধিবেশনের প্রথম দিন হুইলচেয়ারে বসেই সংসদে গিয়েছিলেন উত্তর প্রদেশের মৈনপুরী কেন্দ্রের সাংসদ মুলায়ম। তখনও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভই ছিল। কিন্তু এবার টেস্ট রিপোর্টে পজিটিভ আসায় উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা।

তিনটি টার্মে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন। তাঁর ছেলে অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুন- চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...