Saturday, June 13, 2026

মহাষ্টমীতে সুরক্ষাবিধির মোড়কে সন্ধিপুজোয় মাতলেন রায় পরিবারের সবাই

Date:

Share post:

মহাষ্টমীতে সন্ধিপুজোর রীতি প্রাগৈতিহাসিক যুগ থেকে আজও প্রবহমান। দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই সন্ধিপুজো। আজকের সময়ের নিরিখে মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর শুরুর ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট হল এই মহা সন্ধিপুজোর সময়কাল।
সেই গুরুত্বপূর্ণ সন্ধিপুজোয় মাতলো রায় পরিবার। এবারের সন্ধিপুজো ছিল তিথি অনুযায়ী সকাল ১১ টায়। RICE- এর কর্ণধার অধ্যাপক সমিত রায়ের পারিবারিক পুজোয় প্রথম থেকেই ছিল কড়া সুরক্ষা বিধি। সন্ধিপুজোতেও সেই সুরক্ষা বিধিতে কোনও ব্যতিক্রম ছিল না। উপস্থিত পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ছিল স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এমনকি নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলার সর্তকতা । এই সুরক্ষা বিধি মেনেই এবারে সন্ধিপুজোয় মাতেন পরিবারের সবাই। সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পারিবারিক পুজোতে সন্ধিপুজোর আয়োজন করা হয়েছিল। সবমিলিয়ে সন্ধিপুজোর আনন্দে পরিবারের সদস্যদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক।

আরও পড়ুন- করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

রাইসের কর্ণধার অধ্যাপক  সুমিত রায় বলেন, পুজোর এই পাঁচদিন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন নয়। আমাদের সকলকে আরও সতর্ক হতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছেন ঠিকই, তবে নিজেকে সুরক্ষা বিধির মোড়কে রেখেই সবাই আনন্দ করুন ।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...