Wednesday, June 24, 2026

বাংলায় কংগ্রেস- সিপিএম জোটে সিলমোহর পলিটবুরোর

Date:

Share post:

পরিস্থিতি জটিল, সঙ্কটে অস্তিত্ব, ঘুরে দাঁড়ানোর পথও সংকীর্ণ৷

তাই রাজ্যভেদে শত্রু ও মিত্রের সংজ্ঞা নির্ধারণে flexible হলো সিপিএমের পলিট ব্যুরো৷ কেরলে যে দুই দল পরস্পরের ধ্বংস কামনা করে, বাংলায় সেই সিপিএম এবং কংগ্রেস যদি “আয় তবে সহচরী” গেয়ে নগরকীর্তণে বেরিয়ে পড়ে, তাহলেও আপত্তি নেই গোপালন ভবনের৷

কেরল-লবি যেহেতু সবুজ সংকেত দিয়েছে, ফলে বঙ্গে কংগ্রেস-সিপিএম জোটে সিলমোহর দেওয়ার সাহস পেয়ে পলিটবুরো বাংলায় কং-বাম জোট গঠনে অনুমোদন দিয়েও দিয়েছে৷ পলিট ব্যুরোর এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে। আর ইতিমধ্যেই সিপিএম পলিট ব্যুরোর ছুৎমার্গ পরিত্যাগ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।x

আরও পড়ুন- পুরোদমে অনুশীলন লাল হলুদের, আইএসএলে পাসিং ফুটবল খেলাতে চান রবি

রাজ্যে গত বিধানসভার ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব খারিজ করেছিলো সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ ‘জোট’ নয়, কেরল-লবির চাপে একে ‘আসন সমঝোতা’ বলে চালানোর চেষ্টা করে আলিমুদ্দিন। সিপিএমের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলো কংগ্রেস। রাজ্যে বিধানসভার ভোট কিছুদিনের মধ্যেই৷ ওদিকে, কেরলেও একই সময়ে ভোট হওয়ার কথা৷ এবার সিপিএম কেরলের ভোট প্রচারে কংগ্রেসকে তুলোধোনা করলেও বাংলায় কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাবে৷ সিপিএম পলিটবুরোর সদ্য সমাপ্ত বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি ব্যাখ্যা করেন সীতারাম ইয়েচুরি। দীর্ঘ তর্কবিতর্কের শেষে কেরল লবি বঙ্গ- সিপিএমের প্রস্তাবে সম্মতি জানায়৷ কেরলের বড় বড় নেতারা আঁচ করে ফেলেন, দল হ্যাঁ বলুক, অথবা না, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছেই৷ এই জোট অনিবার্য। মান রাখতে তাই জোটের প্রস্তাব সমর্থন করে কেরল-লবি৷ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আগামী ৩০-৩১ অক্টোবর৷ কেন্দ্রীয় কমিটিও পলিটবুরোর সিদ্ধান্তে ‘হ্যাঁ’ বলতে তৈরি হয়ে বসে আছে৷ এমনই ধারনা আলিমুদ্দিনের।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...