Saturday, April 4, 2026

কুমিল্লায় শচীন দেব বর্মণের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: সুর সম্রাট শচীন দেব বর্মণের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হল বাংলাদেশের কুমিল্লায়। শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুমিল্লার কৃতি সন্তান শচীন দেব বর্মণ উপমহাদেশের অন্যতম সঙ্গীতজ্ঞ। তার সৃষ্ট সুর ও গান সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ হয়েছে কুমিল্লাবাসীও। তাই কুমিল্লাবাসীর অনুভূতির জায়গা জুড়ে রয়েছেন শচীন দেব বর্মণ।

৪৫ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আরও বলেন, শচীন দেব বর্মণের পৈতৃক বাড়িকে শচীন কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। তার জন্য কাজ ইতিমধ্যেই সমস্ত রকম পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে অচিরেই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।

এ সময় নগরীর দক্ষিণ চর্থায় শচীন দেবের পৈত্রিক বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শচীন দেবের পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: ব্যাঙ্কে মনের মতো চাকরি পেয়েও আত্মহত্যা যুবকের, কারণ জানলে আঁতকে উঠবেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শওকত ওসমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন প্রমুখ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...