Saturday, March 14, 2026

বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করল দিল্লি

Date:

Share post:

রয়েল চেলেঞ্জার বেঙ্গালুরু – ১৫২/৭

দিল্লি ক্যাপিটালস – ১৫৪/৪

৬ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কুড়ি-কুড়ি আইপিএলে সোমবার বিরাট কোহলিদের হারিয়ে প্লে-অফের দ্বিতীয় দল হিসেবে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস৷ অন্যদিকে এদিনের ম্যাচে হেরেও রান রেটের সৌজন্যে কলকাতার সঙ্গে সম পরিমাণ ম্যাচ জিতেও প্লে-অফের তৃতীয় দল হিসেবে টিকিট নিশ্চিত করল আরসিবি। কিন্তু প্লে-অফের চতুর্থ দল হিসেবে কলকাতার ভাগ্য ঝুলে থাকল লীগের শেষ ম্যাচের ওপর। শেষ ম্যাচে হায়দরাবাদ মুম্বইয়ের বিরুদ্ধে হারলেই কেকেআর পাবে প্লে-অফের ছাড়পত্র, না হলে হায়দরাবাদ।

এদিন আরসিবি রাজধানী দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কোনোক্রমে দেড়শো’র গণ্ডি পাড় করে। দেবদত্ত পরিক্কেল(৫০), এবি(৩৫) এবং ক্যাপ্টেন কোহলির ২৯ রানের দৌলতে দিল্লিকে ১৫৩ টার্গেট দেয় আরসিবি।

আরও পড়ুন:৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ! নিউ নরমালে নয়া নির্দেশিকা রাজ্যের

বেশ কিছু জটিল অংক মাথায় নিয়ে ১৫৩ তাড়া করতে নেমে হাসতে হাসতে সব বাধা পেড়িয়ে যায় শ্রেয়স আইয়রের দল। মাত্র ৪ উইকেট খুঁইয়ে পৌঁছে যায় জয়ের নির্দিষ্ট লক্ষ্যে। শিখর ধাওয়ন(৫৪) ও রাহানের (৬০) ৮৮ রানের পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লীগ পর্যায়ের শেষ ম্যাচ জিতে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সফর শেষ করে দিল্লি৷

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...