Saturday, April 4, 2026

রাজ্যে এলেন অমিত শাহ, স্বাগত জানাতে বিমানবন্দরে দিলীপ-মুকুল-কৈলাস

Date:

Share post:

দুদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত নটা পাঁচ নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিমানবন্দরের বাইরে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। 4 নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি করেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী দুদিন ব্যস্ত সফরসূচি রয়েছে তাঁর। কিন্তু রাতে কলকাতায় ফিরে হোটেলেই থাকবেন তিনি।

রাজ্য সফরে এসে চতুর্ডিহি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে রাজারহাট থেকে বাঁকুড়া যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শহর লাগোয়া পুয়াবাগানে বীরসা মুন্ডার মূর্তিতে মালা দেবেন। এরপর রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। দুপুরে চতুর্ডিহিতে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি। মধ্যাহ্নভোজের পর ফের রবীন্দ্রভবনে বৈঠক। বৃহস্পতিবার ফিরে আসছেন কলকাতা।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেল  বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন- কিডনি কাজ করছে না, চলছে মাল্টিপল ট্রান্সফিউশন! অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...