Saturday, April 4, 2026

কিডনি কাজ করছে না, চলছে মাল্টিপল ট্রান্সফিউশন! অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

Date:

Share post:

৩০ দিন হল হাসপাতালে চিকিৎসাধীন। দুটি সফল ডায়ালিসিসের পর মাঝে দিনকয়েক শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও, ফের অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। উদ্বেগ ক্রমশ বাড়ছে। ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবুর কিডনি ঠিকমতো কাজ করছে না। ডায়ালিসিস করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা গিয়েছে, কিডনির কার্যক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। নেফ্রলজি বিশেষজ্ঞরা ঠিক করবেন আগামী পরিকল্পনা।

এদিকে কিডনি ঠিকভাবে কাজ না করায় অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরে প্রভাব পড়ছে। সবমিলিয়ে অতি সংকটজনক পরিস্থিতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ১০০% ভেন্টিলেশনে রয়েছেন এই প্রবীণ অভিনেতা। শেষ ১৬ দিন মস্তিষ্কের স্নায়ু সাড়া দিচ্ছে না। মস্তিষ্কের সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলের সূচক ১০-এর কাছাকাছি। যা স্বাভাবিক নয়।

হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতার রক্তের বিভিন্ন মাত্রা ওঠানামা করছে। যা একেবারেই ভাল লক্ষণ নয়। রক্তের শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেট ফের কমেছে। পরিস্থিতি সামাল দিতে লড়াই চালাচ্ছেন চিকিৎসকরা। লাইফ সাপোর্ট দিতে মাল্টিপল ট্রান্সফিউশন চলছে। একইসঙ্গে রক্তের বিভিন্ন মাত্রা ঠিক রাখতে নতুন করে নানা ওষুধও প্রয়োগ করা হয়েছে। শরীরে বেড়েছে সেকেন্ডারি ইনফেকশন। তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আরও পড়ুন- শোভাবাজার ঘাটে তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে পুরস্কৃত ডিএমজি-র দুই সদস্য

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...