Monday, April 13, 2026

বুমরাহর দুরন্ত বোলিংয়ে ‘দিল্লি জয়’ করে সরাসরি ফাইনালে মুম্বই

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স – ২০০/৫
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৮

৫৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

কোয়ালিফাইয়ের প্রথম ম্যাচে লীগের ‘ফার্স্ট বয়’ মুম্বইয়ের দুরন্ত জয়। সৌজন্যে বুমরাহর বিধ্বংসী বোলিং। বুমরাহ-টেন্টের জোড়া আক্রমণে শুরুতেই শূন্য রানে সাজঘরে ফিরেন পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে ও শিখর ধাওয়ন। দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার ১২ রান করে প্যাভিলিয়নগামী হন।

রোহিত শর্মাদের বিরুদ্ধে কোনও লড়াই ছাড়াই অসহায় আত্মসমর্পণ করে শ্রেয়স আইয়ারের দিল্লি৷ প্রথমে সূর্য কুমার(৫১) ও ডি’ককের(৪০) মজবুত ব্যাটিং এবং শেষে ঈশান কিষান(৫৫) ও হার্দিক পান্ডিয়ার(৩৭) ঝোড়ো ব্যাটিং মুম্বইকে নিয়ে যায় রানের পাহাড়ে।

২০১ টার্গেট তাড়া করতে নেমে স্কোর বোর্ডে বিনা রান যোগ করেই দিল্লির প্রথম সারির তিন ব্যাটসম্যান ডাগ-আউটে ফিরে যান৷ ব্যর্থ রাহানে ও শিখর ধাওয়ন। একসময় ৪১ রানে পাঁচ উইকেট হারায় দিল্লি। নির্ধারিত ৪ ওভারে ১৪ রান খরচ করে বুমরাহর শিকার দিল্লির ৪ ব্যাটসম্যান।

আরও পড়ুন- ভোকাল টনিক দিতে শোভন-বৈশাখীকে হোটেলে ডাক অমিত শাহর! জোর জল্পনা

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...