Monday, April 13, 2026

কী বললেন অমিত শাহ, একনজরে দেখে নিন

Date:

Share post:

ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে তথ্য পাঠানো বন্ধ করলেন কেন মমতা দিদি? রাজ্যে অপরাধ বাড়ছে সেটা গোপন করতেই কি?

মহিলাদের উপর অপরাধের ঘটনা বাড়ছে। সর্বভারতীয় গড় দেখুন আর এই রাজ্যের ছবি দেখুন।

রাজনৈতিক হত্যার ঘটনার শীর্ষে বাংলা। বিজেপির শতাধিক কর্মী খুন হয়েছেন। মৃত্যুর পর এফআইআর করতেও বাধা দেওয়া হয়।

প্রশাসনের পুরোদস্তুর রাজনীতিকরণ হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে সর্বতোভাবে ব্যর্থ তৃণমূল।

বাংলার কৃষকরা নিশ্চিন্ত থাকুন মে মাসের পর আপনাদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পৌঁছে যাবে। কারণ মে মাসের পর এখানে বিজেপি সরকার গড়বে।

লোকসভায় যা বলেছিলাম মিলেছে। ২২ আসনে জিতব বলেছিলাম, জিতেছি ১৮ টায়। এবার বলে যাচ্ছি ২০০র বেশি আসনে জিতব।

বিমল গুরুং আগেও গোর্খাদের জন্য লড়তেন এখনও লড়ছেন। কিন্তু যে গুরুং এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন তিনি গুরুংকে এখন সামনে পেয়েও গ্রেফতার করছেন না কেন? রাজনৈতিক কারণে মিথ্যা মামলা এরাজ্যে কীভাবে হয় তার সবচেয়ে বড় প্রমাণ এটি।

কে মুখ্যমন্ত্রী হবেন তা আগে ঘোষণা হবে কি হবে না দলের সভাপতি ও সংসদীয় দল ঠিক করবে।

বিহারে ভোটের প্রচারে যেতে পারিনি কারণ আমি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম। ডাক্তাররা আমাকে ৫ তারিখে বেরোতে বলেছেন বলে বাংলায় এসেছি। হ্যাঁ, বাংলায় আমরা লড়তে চাই ও জিততে চাই।

আরও পড়ুন-তপশিলি-রাজনীতি, ছবি তোলাতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: কটাক্ষ অভিষেকের

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...