Saturday, April 4, 2026

কৃষকদের কাছে টানতে খেতে নেমে কাস্তে দিয়ে ধান কাটছেন বিজেপির জেলা সভাপতি

Date:

Share post:

খেতে নেমে ধান কেটে জনসংযোগ করছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জের তাহেরপুর গ্রামে এক মহিলা কৃষকের ১০ বিঘা জমির ধান কাটা শুরু করেন তিনি। শুধু তাই নয়, উত্তর দিনাজপুর জেলায় কৃষকদের মাঠের ধান ঘরে তোলার উদ্যোগ নিল জেলা বিজেপি। বিজেপির বক্তব্য, উত্তর দিনাজপুর জেলার গ্রামগঞ্জের যুবক ও শ্রমজীবী মানুষ রুজির টানে পাড়ি দিয়েছেন ভিনরাজ্য শ্রমিকের কাজে। এদিকে গ্রামে কৃষকের জমির ফসল ধান পেকে রয়েছে। কিন্তু ধান কেটে ঘরে তোলার শ্রমিক মিলছে না। তাই সেই সমস্যার সমাধানে ধান কাটায় হাত মিলিয়ে নিজেদের পায়ের তলার ভিত শক্ত করতে চাইছে জেলা বিজেপি।

সোমবার রায়গঞ্জের তাহেরপুর গ্রামে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী নিজে কাস্তে হাতে নিয়ে কৃষকের জমির ধান কেটে তাঁর ঘরে ফসল তুলে দেন। বিশ্বজিৎবাবু জেলার সমস্ত বিজেপি কর্মীদের ধান কাটার বার্তা দেন। তিনি বলেন, ‘‘কোনও কাজই ছোটো নয়। অনেকেই রুজির টানে রোজগারের জন্য ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছেন। কৃষক তাঁর জমির ধান কেটে ঘরে তোলার শ্রমিক পাচ্ছেন না। কৃষকদের সাহায্য করতে বিজেপি কর্মীদের জেলায় কৃষকের ধান কাটার উদ্যোগ নিতে বলেছি। এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিজেপি কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদের প্রয়োজন। প্রয়োজন সাধারণ মানুষের। তাই জমির ফসল তোলার কাজ করে দিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:জমি বিবাদের জেরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন প্রতিবেশীকে, ধৃত ১

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...