Monday, June 8, 2026

আইপিএলে নিজের পুরনো নজিরকে ছাপিয়ে ৬০০ রানের ঘরে প্রবেশ ধাওয়ানের

Date:

Share post:

এতদিন পর্যন্ত আইপিএলের এক মরশুমে ৫৬৯ রান ছিল শিখর ধাওয়ানের সর্বোচ্চ। ২০১২ সালের আইপিএলে এই নজির গড়েছিলেন গব্বর। চলতি আইপিএলে নিজের পুরনো নজিরকে ছাপিয়ে গেলেন ভারতীয় ওপেনার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেছেন তিনি ।আর তারপরই আইপিএল ২০২০-তে ৬০০ রানের ঘরে প্রবেশ করেছেন শিখর ধাওয়ান। ১৬ ম্যাচ খেলে ৬০৩ রানে পৌঁছেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। চারটি অর্ধশতরান ও দুটি অর্ধশতরান রয়েছে ধাওয়ানের নামের পাশে।

আরও পড়ুন-করোনা সংক্রমণের প্রমাণ নেই, নির্দেশ মেনে সিবিআই দফতরে এনামুল
টুর্নামেন্টের সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ধাওয়ান । তালিকার প্রথম স্থানে থাকা কেএল রাহুল ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন।
আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠেছিলল শিখর ধাওয়ানের ব্যাট। গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে একই ক্লাবে প্রবেশ করলেন তিনি । ছাপিয়ে গেলেন নিজের পুরনো রেকর্ডকেও।

 

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...