Wednesday, June 24, 2026

দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২৭ কেজি ওজনের তেলিয়া ভেটকি মাছ

Date:

Share post:

দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে হইচই। পেল্লাই সাইজের মাছ নিয়ে নানা আলোচনা। কী ব্যাপার?
জানা গেছে, আর পাঁচটা দিনের মতো মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন এলাকার মৎস্যাজীবীরা। ওই সময়, দিঘা মোহনার মা অন্নদায়িনী ট্রলারে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি তেলিয়া ভেটকি।

আরও পড়ুন : অভিজাত আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি। নিলামের জন্য বাজারে মাছটি আনার পর থেকেই দরদাম শুরু হয়ে যায় দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের সুধীর ভূঁঞার এসসিবি কাঁটায়। জালে যে এত বড় মাছ ধরা পড়তে পারে, তা কখনই কল্পনা করতে পারেননি মৎস্যজীবীরা। এতবড় ভেটকি মাছকে একটি বার চাক্ষুস করার জন্য এবং কেনার জন্য ভিড় লেগে যায়।

আরও পড়ুন : অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে অর্থ সাহায্য কেন্দ্রের

যদিও অনেক দর দামের পর শেষ পর্যন্ত ১৬ হাজার টাকা কেজি দরে ২৭ কিলোর এই মূল্যবান তেলিয়া ভেটকি মাছটি চার লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন কলকাতার সান কোম্পানির কর্ণধার স্বপন বর্মন।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...