Wednesday, June 10, 2026

বেচারামকে বিশ্বাস করি না: স্পষ্ট বক্তব্য সিঙ্গুরের মাস্টারমশাইয়ের

Date:

Share post:

বিধায়ক বেচারাম মান্নাকে বিশ্বাস করি না। তাঁর সঙ্গে কোনোভাবেই বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করা সম্ভব নয়- মন্তব্য সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

গত বেশ কয়েকদিন ধরে উত্তাল হুগলির রাজনীতি। আচমকা বৃহস্পতিবার সন্ধেবেলা বিধায়ক বেচারাম মান্না ইস্তফা দিতে যান বলে খবর ছড়ায়। তিনি বিধানসভাতে স্পিকারের সঙ্গে দেখা করেন। পরে যান কালীঘাটেও। যদিও শেষ পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে তিনি পদত্যাগ করেননি বলে সূত্রের খবর।

আরও পড়ুন:ছাপোষা চাষী, সম্পত্তি বলতে কুঁড়েঘর! চতুর্থবারও রেকর্ড ভোটে জয়ী মেহেবুব

যদিও শুক্রবার এলাকায় সাংবাদিক বৈঠক করে বেচারাম মান্না পদত্যাগের কথা একেবারে উড়িয়ে দেন। উল্টে রবীন্দ্রনাথকে নিয়ে রাজনৈতিক ময়দানে লড়াই করার বার্তা দেন তিনি। কিন্তু সেই আশ্বাসকে বিশ্বাস করেন না বলে শনিবার সংবাদমাধ্যমকে জানালেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর মতে, যে ভাবে বেচারাম তাঁর সন্মানহানি করেছেন, তাতে আগামী বিধানসভা নির্বাচনে একসাথে লড়াই করা সম্ভব নয়। “হরিপালের বিধায়ক যদি নিজের মনোনিত তৃণমূল কর্মীকে ব্লক সভাপতি করতে পারে, তাহলে সিঙ্গুর ব্লকে আমি বিধায়ক হওয়া সত্বেও আমার মনোনিত মহাদেব দাসকে সরিয়ে গোবিন্দ ধাঁড়াকে ব্লক সভাপতি করা হল কেন?” প্রশ্ন তোলেন রবীন্দ্রনাথ। এই পরিস্থিতিতে হুগলির শাসকদলের অন্দরের দ্বন্দ্ব মেটাতে যে বেগ পেতে হবে তা মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...