Wednesday, June 24, 2026

পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

Date:

Share post:

উৎসবের মরশুম প্রায় শেষ পর্যায়ে। এরই মাঝে
একুশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে বেশ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তাতে জোর দিচ্ছেন বঙ্গ বিজেপি ।
ভাইফোঁটাকে সামনে রেখে সোমবার আনন্দ-উৎসবে মেতে উঠলেন বিজেপির নেতা নেত্রীরা। রাজ্য বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হেস্টিংসে বিজেপি দফতরে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।ভাইফোঁটায় দিলীপ ঘোষকে উপহারও দেন অগ্নিমিত্রা। ভাইফোঁটা দিয়ে তিনি দিলীপ ঘোষের দীর্ঘ আয়ু এবং সাফল্য কামনা করেন।
কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মহিলা মোর্চা। সে কারণে তুলনামূলকভাবে ভিড় অনেকটা কমই ছিল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে । মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ।
যে লড়াইয়ের জন্য আমরা তৈরি হয়েছি তা যাতে সফল হয়, আজকের দিনে ভগবানের কাছে সেই প্রার্থনা করেছি।
এদিন ফের শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে । তাই ওরা এত হিংস্র হয়ে উঠছে। আমরা মানুষের কাছে আবেদন রেখেছি যে হিংসা যাতে না ছড়ায় । কেন্দ্রের ওপর আমাদের ভরসা আছে। মানুষ যাতে আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে কেন্দ্র ।
প্রসঙ্গত, আজই শহরে আসছেন কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাতে আসছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । আগামীকাল আসবেন সর্বভারতীয় সম্পাদক বিল সন্তোষ ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...