Friday, April 3, 2026

কাতারে করোনা পজিটিভ বাংলাদেশ ফুটবল টিমের ম্যানেজার-ফিজিও

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে যাওয়া বাংলাদেশ দলের দুজনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার কাতার পৌঁছায় দল।

কাতারের বিমানবন্দরেই খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেওয়া হয়। শুক্রবার আমের ও ফুয়াদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় বাফুফে। তাদের শনিবার আবারও পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আরও পড়ুন:নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না, জানালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী

কাতার রওনা দেওয়ার আগে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করা হয়েছিল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের। ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক ছাড়া বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...