Saturday, April 4, 2026

শাহ-শ্রীনিবাসনের অঙ্গুলিহেলনেই চলছে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র গুহর

Date:

Share post:

শ্রীনিবাসন আর অমিত শাহ ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটররা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। নতুন বই ‘দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড’–তে লিখলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস–এর প্রাক্তন সদস্য।
বিসিসিআই–এর প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনতে ২০১৭ সালের জানুয়ারিতে চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে শীর্ষ আদালত। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌এখন ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বোর্ডগুলি পরিচালনা করছেন কারওর মেয়ে বা কারওর ছেলে। বোর্ডে ষড়যন্ত্র ও স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে অনেক দেরি হচ্ছে। বোর্ডে যে সংস্কার হবে বলে আশা করা হয়েছিল, সেটা হয়নি।’
সৌরভকে আক্রমণ করে রামচন্দ্র বলেছেন, ‘সৌরভ বোর্ডের প্রধান হয়েও ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রচার করছেন। ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাংঘাতিক। বইয়ে লেখা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, বিষেণ সিংহ বেদী বলেছিলেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিং করানোর জন্য কাবুলে যেতেও তৈরি। ক্রিকেটের জন্য যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু অর্থের জন্য কোথাও যাবেন না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...