Friday, June 12, 2026

মার্কিন নির্বাচন পদ্ধতিতে ত্রুটি! কী বললেন পুতিন?

Date:

Share post:

মার্কিন নির্বাচন পদ্ধতিতে ত্রুটি আছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে এই বিষয়ে তিনি এমন এক সময়ে নিজের মতামত জানালেন যখন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হারের পর ক্রমাগত ভোটে কারচুপির অভিযোগ তুলে যাচ্ছেন।

আরও পড়ুন : আদালতে জোর ধাক্কা, অতঃপর ট্রাম্পকে জয়ী ঘোষণার দাবিতে পথে নামল সর্মথকরা

রাশিয়া- ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণেই সেদেশে চলতি সংকটের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে বড়সড় সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছেও স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে এই ত্রুটি সংশোধন করার জন্য আমেরিকার সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে সব প্রশ্ন উত্থাপন করা হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

আরও পড়ুন : ২০২৪ নির্বাচনেও ফের লড়বেন ট্রাম্প!

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমন সময়ে এই বক্তব্য পেশ করলেন যখন মার্কিন নির্বাচনকে ঘিরে কারচুপি ও বেনিয়মের অভিযোগ তুলছেন খোদ সেদেশেরই প্রেসিডেন্ট। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার পরেও পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। বরং ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন তিনি।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...