Tuesday, March 31, 2026

কৈলাসের রামনগরের “ভাইপো” উধাও জয়নগরে

Date:

Share post:

রামনগরে দলীয় সমাবেশ থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় একাধিকবার “ভাইপো” শব্দটি ব্যবহার করেছিলেন। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে আসরে নামেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

কৈলাসকে চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল বলেন, “ক্ষমতা থাকলে কে ভাইপো সেই নামটা প্রকাশ্যে আনুন। ব্যক্তি কুৎসা করবেন না। রাজনৈতিক লড়াই করুন। অমিত শাহের ছেলেও তো সম্পর্কে আপনার ভাইপো”

এবার জয়নগরের সমাবেশে একটিবারও “ভাইপো” শব্দটি উচ্চারণ করলেন না কৈলাস বিজয়বর্গীয়। বরং, এদিন কীর্তন করতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি!

কুণালের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনে আনেন সাংবাদিকরা। কৈলাসকে প্রশ্ন করা হয়, ভাইপো কে? “সবাই জানে কে ভাইপো!” এটুকু বলেই প্রসঙ্গ এড়িয়ে যান কৈলাস!

রাজনৈতিক মহল বলছে, কুণালের চ্যালেঞ্জে পিছু হটলেন বিজেপির এই “বহিরাগত” নেতা!

আরও পড়ুন-কড়া নজরদারিতে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...