Friday, April 3, 2026

রাস্তা সারাইয়ের দাবিতে পর্যটন মন্ত্রীর বিধানসভা এলাকায় পথ অবরোধ স্থানীয়দের

Date:

Share post:

ধুলোয় ঢাকছে ঘরদোর, হচ্ছে কাশি। বারবার অনুরোধ জানিয়ে মেলেনি ফল। আর তাই বাধ্য হয়েই পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। শুক্রবার শিলিগুড়ির ফুলবাড়ি বিধানসভা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লার ট্রাক ও গাড়ি।

শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন সকাল থেকেই পতাকা হাতে রাস্তার কাজে গাফিলতির অভিযোগে, অবরোধে নামল তৃণমূল কংগ্রেস।

আন্দোলনকারীদের তরফে সুরেশ রায় জানান, রাস্তাটি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করছে। যে এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে, নির্মীয়মান রাস্তায় নিয়মিত দুবেলা জল দেওয়ার কথা তাদের। তা হলে এলাকার ঘরদোর ধুলোয় ঢাকবে না। কাশি সহ নানা রোগের প্রকোপও বাড়বে না। কিন্তু, প্রায় তিন সপ্তাহ ধরে রাস্তায় জল দেওয়া বন্ধ রয়েছে। রাস্তার কাজও ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

তিনি আরও জানান এই রাস্তা দিয়ে দূরপাল্লার ট্রাক ও গাড়ি যাতায়াত করে। কিন্তু এই রাস্তার হাল খুবই খারাপ। তাই তাঁরা রাস্তা অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে এনেছে তারা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...