Friday, April 3, 2026

সোশ্যাল মিডিয়ার দৌলতে দুদশক পর নিখোঁজ ছেলে ঘরে ফিরল

Date:

Share post:

ফের সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘরে ফিরল পরিবারের আপনজন। বিহারের নিখোঁজ সন্তানের খবর মিলল বাংলার হিঙ্গলগঙ্গ থেকে। সৌজন্যে হ্যাম রেডিও।
বছর দুয়েক আগের কথা। বিহারের নালন্দা জেলার হারনার থানা পয়ারি গ্রাম থেকে নিখোঁজ হয়েছে যান বছর ১৬-র তরুণ সুনীল সিং। পরিবারের একমাত্র সন্তান নিখোঁজের পর ছেলেকে খুঁজতে চেষ্টার খামতি রাখেননি বাবা বাহাদুর সিং ও মা তারা দেবী।
অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে শেষ পর্যন্ত থানায় ডায়েরি করতে বাধ্য হন পরিবারের আপনজনরা। স্থানীয় হারনার থানায় নিখোঁজ ডায়েরি করেন বাহাদুর সিং।
তদন্তে নেমে পুলিশ কোনও কিনারা করতে পারেনি। সম্প্রতি বাংলার শেষ প্রান্ত হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় ওই যুবককে দেখতে পায় হ্যাম রেডিওর এক ব্যক্তি । এরপরই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সমাজসেবী সুশান্ত ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই একাধিকবার ফোন আসে হারনার থানায়। পরে সুনীল সিংহের পরিবারকে ডেকে পাঠানো হয় ।
ছবির সঙ্গে ছেলের মিল দেখে আশায় বুক বাঁধেন সুনীলের বাবা-মা। উপযুক্ত নথিপত্র দেখিয়ে প্রমাণিত হয় হিঙ্গলগঞ্জে যাকে দেখা গিয়েছে সেই তাদের দু’বছর আগে হারানো ছেলে সুনীল।
ছেলেকে খুঁজে পাওয়ায় রীতিমতো খুশির হাওয়া সিং পরিবার সহ গ্রামের মানুষের ।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...