Saturday, April 4, 2026

মন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালকে নালিশ করার ২৪ ঘন্টার মধ্যেই বদলি বৈশাখী!

Date:

Share post:

রাজ্যের এক মন্ত্রী তাঁর বিরুদ্ধে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। উৎখাতের হুমকি দিয়েছেন। যা উস্কানিমূলক। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল, শুক্রবার বিকেলে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ পর্বে বিস্তারিত অভিযোগ করেছিলেন বৈশাখীদেবী। আর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বৈশাখী বলেছিলেন, ঘুমন্ত বাঘকে খোঁচা দিয়ে জাগানো হচ্ছে। তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন।

আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হলো। মিল্লি আল আমিন কলেজ থেকে থেকে রামমোহন কলেজে বদলি করা হল অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। বদলির ঘটনায় ফের ক্ষোভে ফেটে পড়লেন তিনি। বললেন, এই অনৈতিক বদলি তিনি মানছেন না। এটা আসলে শাস্তিমূলক পদক্ষেপ।

গতকাল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম করে বৈশাখীর অভিযোগ ছিল, “অন্য কারও উপর রাগ করে
উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে। আমি তো পদ ছেড়ে দিয়েছি, পোস্টারে কেন আমার নাম। পড়ুয়াদের কেন বিপথগামী করা হচ্ছে, তদন্ত হোক। ফিরহাদ হাকিমের কী অধিকার আছে? ওনার কী অধিকার আছে আমাকে উৎখাত করার? ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। ওনার সেই যোগ্যতাও নেই।”

আর মুখ খুলে অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে কলেজ থেকে বদলি করা হলো বলেই দাবি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন মৌসম, কী বললেন তিনি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...