Friday, April 3, 2026

রাজ্যের ক্রীড়া রাজনীতি গরম করে আজ ভোটযুদ্ধে মুখোমুখি দুই ভাই

Date:

Share post:

একুশের ভোটের আগে রাজ্য রাজনীতি তপ্ত৷

এবার রাজ্যের ক্রীড়া রাজনীতিও গরম করে দিয়েছে দুই ভাইয়ের লড়াই৷

শীর্ষ চেয়ার দখলের লড়াইয়ে মুখোমুখি দুই ভাই। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে হবেন, সেই যুদ্ধে মুখোমুখি দুই ভাই, অজিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়। এই যুদ্ধ নিয়েই গরম ময়দানের রাজনীতি।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের আসনে বসবেন কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ রবিবার ময়দানে মেগা ভোট৷ ‘মেগা’ এই কারনেই এই দু’জনই সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই৷ ষষ্ঠী এবং বাবুন নামেই দু’জনকে বেশি চেনেন মানুষ৷
ভোট যখন হচ্ছে, তখন ভোটপ্রচারও চলছে৷ প্রচারে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ এনেছেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক নেতাদের সুরেই অভিযোগ করছেন, “ক্ষমতার লোভে দাদা ভোটে লড়ছে। খেলাধুলার উন্নতির ইচ্ছে নেই। দাদা আগেই বলেছিল দুটো টার্ম হয়ে গেলে সরে যাবে। আমি সেই কারণে গত বছর সেক্রেটারি পদে দাঁড়িয়ে ছিলাম। দাদা কথা কথা রাখেনি। প্রেসিডেন্ট পদে বসেও সমস্যা সমাধান করার বদলে উল্টে তা বাড়িয়ে দিয়েছে।” বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক স্বপনের আরও অভিযোগ আছে৷ বলেছেন, “দীর্ঘদিন ধরে ময়দানে আছি। কাউকে ধরে ময়দান করি না। সংস্থার সংখ্যাগরিষ্ঠ মানুষই আমার পক্ষে”।

স্বপন বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে একাধিক অভিযোগ তুললেও এই বিষয়ে মুখ খুলতে নারাজ অজিত বাবু। বিদায়ী প্রেসিডেন্ট জানান,” বাংলাল খেলাখুলোর উন্নয়নের স্বার্থে নির্বাচনে লড়ছি। ভোট প্রক্রিয়া চলছে। কোনও মন্তব্য করব না। যে যা বলছে বলুক। ঠিক সময়ে যা যা বলার আমি বলবো।”

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...