Saturday, June 20, 2026

চাকরি দেওয়ার নামে টাকা চাইলে এফআইআর করুন, বললেন মমতা

Date:

Share post:

ঘুষের বিনিময়ে চাকরি নয়। চাকরিপ্রার্থীদের কাছ থেকে কেউ টাকাপয়সা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বনগাঁর জনসভায় দাঁড়িয়ে তিনি সতর্ক করে বলেন, চাকরি পাওয়ার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। কেউ যদি টাকাপয়সা চায় তাহলে তক্ষুনি তার নামে এফআইআর করবেন। পুলিশের সাহায্য না পেলে আমার দফতরে জানাবেন। মনে রাখবেন, চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হয় না। মমতা এদিন আরও বলেন, পাড়ায় পাড়ায় বহিরাগতরা ঢুকলে তাদের আটকান। বহিরাগতরা ঢুকলে তাদের নামে এফআইআর করুন। এফআইআর না নিলে আমাদের কার্যালয়ে জানাবেন। মুখ্যমন্ত্রীর দাবি, নিউটাউনের আইটি সেক্টরে ২০০ একর জমিতে সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। রাজ্যের ছেলেমেয়েদের আর চাকরির অভাব হবে না।

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...