Wednesday, June 24, 2026

চলতি মাসের শেষেই খুলতে চলেছে পুরীর মন্দির

Date:

Share post:

অতিমারির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বার খুলে যেতে পারে পুরীর মন্দির।
স্থানীয় বাসিন্দাদের জন্য চলতি মাসের শেষেই খুলতে পারে পুরীর মন্দির। ওড়িশা সরকারকে আবেদন করল পুরী মন্দির কর্তৃপক্ষ।
সূত্রে খবর, পুরীর মন্দিরে প্রথম সপ্তাহে দর্শনের অনুমতি পেতে চলেছেন শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই। পরিস্থিতি খতিয়ে দেখে ধীরে ধীরে মন্দির বাকিদের জন্য খুলে দেওয়া হবে।
আবেদনে বলা হয়েছে , মন্দির ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া যেতে পারে। পুরীর মন্দির কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের পর ট্রাস্টের প্রধান কৃষ্ণ কুমার জানিয়েছেন, মন্দির খুললেও, সেটি শুধুমাত্রা পুরীর বাসিন্দাদের জন্যই খোলা হবে।
সব ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি থেকে সবার জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হতে পারে।তবে জানুয়ারি মাসের ১ এবং ২ তারিখে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ওই সময় মন্দিরে অত্যধিক ভিড় হয়। সেই ভিড় এড়াতেই মন্দির বন্ধ রাখতে চাইছেন কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সবার জন্য মন্দির খুলে দেওয়ার পর প্রাথমিক ভাবে দিনে পাঁচ হাজার ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সংখ্যাটা বাড়ানো হবে।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...